May 24, 2026, 7:27 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিদায়ী বছরে রাজশাহী: সাজিদের মৃত্যু ও বিচারকপুত্র হত্যা নিয়ে নাড়া দেওয়া ঘটনা

স্টাফ রিপোর্টার :-
সাজিদের মৃত্যু ও বিচারকপুত্র হত্যা উল্লেখযোগ্য।

গত ১১ ডিসেম্বর। রাজশাহীর তানোরে ভূগর্ভস্থ পানি উঠানোর গভীর গর্তে পড়ে যায় দু’বছরের শিশু সাজিদ। দীর্ঘ ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর যখন সাজিদের নিথর দেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা, তখন শোকের ছায়া নামে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়।

শিশুটির মৃত্যু নামের সত্যটি মানতে পারেনি পরিবার, স্বজন ও দেশবাসী। সবারই চোখজুড়ে ছিল নোনাজলের মিছিল। এ ঘটনায় ১৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকারের সইকৃত চিঠিতে বিএমডিএ’র কাছে বিভাগের সব গভীর নলকূপের তথ্য চায় প্রশাসন।

গেল বছরের ১৫ আগস্ট মাসে পবা উপজেলার পারিলা বামুনশিকড় গ্রামে অভাব আর ঋণের বোঝা সইতে না পেরে একই পরিবারের চার সদস্য মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম ও মেয়ে মিথিলা বেছে নেন আত্মহননের পথ। ওই মৃত্যুর ঘটনায় পৃথক দুটি মামলা হয়। চারজনের মৃত্যুর শোক কাটতে না কাটতে আবার লাখ টাকা ঋণ করে চল্লিসা করে পরিবারটি।

২১ জুলাই মাইলস্টোন বিমান দুর্ঘটনার আঁচ লাগে রাজশাহীতেও। নগরীর উপশহরের বাসিন্দা মেধাবী পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের অকাল মৃত্যুতে নামে শোকের ছায়া। ২ ফেব্রুয়ারি রিকশাচালককে পিটিয়ে বরখাস্ত হন পবা উপজেলার সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। পরবর্তিতে তাকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

গেল ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চারদিন মৃত্যুর কাছে হার মানেন রাজশাহীর নারী সাংবাদিক মাছুমা রহমান। অক্টোবরে রাবি শিক্ষার্থী সায়মার সুইমিংপুলে মৃত্যুতে উত্তাল হয় ক্যাম্পাস। এমন সব ঘটনায় বিদায়ী বছর রাজশাহীতে হয়েছে বিষাদময়।

২৮ জুলাই রাজশাহীতে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের পরিচয়ধারী ১২৩ জন ‘চাঁদাবাজের’ নাম সংবলিত একটি তালিকা রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করে। এই তালিকায় বিএনপি, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মী, ক্যাডার, সমর্থকের নাম পরিচয় রয়েছে। রয়েছে আওয়ামী লীগের ২৫ জন ও জামায়াতের ছয়জনের নাম। তবে বাকিগুলোর নাম ঠিকানা থাকলেও নেই রাজনৈতিক পরিচয়। তাদের বলা হয়েছে ‘সুবিধাবাদী’।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহীর সভাপতি আহমেদ শফি উদ্দিন বলেন, নিরাপদ রাষ্ট্র, নিরাপদ দেশ ও শান্তিময় জীবনের যে আকাঙ্খা, সেটি আমরা এখনও বাস্তবায়ন করতে পারেনি। একটি বছর ছিলো নানান দুর্যোগে পরিপূর্ণ।

সিডিআইআর রাজশাহীর প্রধান পরামর্শক সুব্রত কুমার পাল বলেন, জুলাই বিপ্লবের মধ্যদিয়ে আমরা চেয়েছিলাম, দেশে বৈষম্য থাকবে না, একটি সমৃদ্ধশালী সমাজ গঠনের দিকে আমার এগিয়ে যাব, পাশাপাশি দেশও এগিয়ে যাবে। কিন্তু আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জনে আমবা ব্যর্থ হয়েছি।

গেল ১৩ নভেম্বর নগরীর রাজপাড়া থানার ডাবতলায় এলাকায় রাজশাহী মহানগর দায়রা জজের ভাড়া ফ্লাটে তার ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে লিমন মিয়া। লিমন কৌশলে প্রবেশ করে জজের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাত করে জখম করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা