May 25, 2026, 12:35 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিড়ালকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :-

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে এক বিড়ালকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হুদা (৩০) নামে প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে যাদবপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত নাজমুল হুদা আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের মৃত আয়নাল হকের ছোট ছেলে। তিনি দীর্ঘ দিন মালয়েশিয়ায় ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে এসেছিলেন।

​প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, নাজমুল হুদা দুপুরে মোটরসাইকেলের একটি পার্টস কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে আলমডাঙ্গা শহরের দিকে যাচ্ছিলেন। পথে যাদবপুর ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বিড়াল দৌড়ে রাস্তার মাঝখানে চলে আসে। বিড়ালটিকে বাঁচাতে নাজমুল দ্রুত মোটরসাইকেলের ব্রেক চাপলে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।

​দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদী হাসপাতাল) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, নাজমুলের মাত্র দুই মাস বয়সের একটি কন্যাসন্তান রয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা