May 25, 2026, 1:32 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজিবি’র অভিযানে রাজশাহী’র সীমান্তে দুর্লভ কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

বাঘা প্রতিনিধি :-

মহাপরিচালকের দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধ চোরাচালানী মালামাল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, কাকরামারি সীমান্ত এলাকা দিয়ে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি ভারতে পাচার করা হবে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার বাঘা থানাধীন কাকরামারি এলাকার নিকটস্থ আম বাগানে এ্যাম্বুস করে থাকে।

দীর্ঘসময় এ্যাম্বুসে থাকার পর বিজিবি’র আভিযানিক দল দেখতে পায় যে, চার/পাঁচ জন লোক বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ হতে ভারতের দিকে যাচ্ছে।

বিজিবি’র দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বস্তাটি ফেলে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র দলটি বস্তাটি খুললে তার মধ্য হতে ১টি দূর্লভ কষ্টি পাথরের মুর্তি (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আটককৃত দূর্লভ কষ্টি পাথরের মুর্তির বিষয়ে যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা