October 28, 2026, 8:34 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

বাঘা হাসপাতালে রোগীর স্বজনদের পিটানোর অভিযোগ

বাঘা প্রতিনিধি :-

রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান এর বিরুদ্ধে হাসপাতালে আগত রোগীর স্বজনদের পিটানোর অভিযোগ উঠেছে। আজ শনিবাার (২৪ জানুয়ারি) সকালে রোড এক্সিডেন্টের পর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর পাঁচ স্বজনকে পিটিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আসাদুজ্জামান ও তার আউটডোরের সহকর্মীরা । এমন অভিযোগে বিএনপির কয়েকজন স্থানীয় নেতা ও বাঘা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে এসে বিষয়টি সাময়িকভাবে থামানোর চেষ্টা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহত রোগের স্বজনরা অভিযোগ দায়েরের জন্য থানায় আসলে তারা বলেন, রোড এক্সিডেন্ট করা রোগী হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যাপারে কথা বলতে গেলে ক্ষিপ্ত হয়ে আসাদুজ্জামান এমন হীন কাজ করেন।

হাসপাতালে উপস্থিত থানা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফী সাংবাদিকদের বলেন দীর্ঘ দিন ধরে রুগী ও স্বজনদের সাথে এমন আচরণ করে আসছে সেই সাথে নির্বাচন ঘনিয়ে আসায় বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদকে খাটো করতে তিনি উঠে পড়ে লেগেছেন, এমন মেডিকেল অফিসারকে বাঘাবাসী চায় না বলেও জানিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আসাদুজ্জামান আসাদ বলেন “আমি ওই সময় চেম্বারে ছিলাম পরে ঘটনাটি জেনেছি এর বেশি আর কিছু বলতে পারিনা।

এ ব্যাপারে জানতে চাইলে বাঘা থানার অফিসার ইনচার্জ মোঃ সেরাজুল হক বলেন “আউটডোরের স্টাফরা রোগীর স্বজনদের মারধর করেছে বলে আমরা জানতে পেরেছি তারা থানায় এসেছে লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা