October 27, 2026, 1:14 pm
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

বাঘায় সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বাঘা প্রতিনিধি :-

রাজশাহীর বাঘায় সাংবাদিকদের সন্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘা উপজেলার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪মার্চ ’২৬) উপজেলা সদরে বাঘা হযরত আব্দুল হামিদ দানিশ মন্দ (রহঃ) কামিল মাদ্রাসার শ্রেণী কক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর জেলা শাখার সহকারি সেক্রেটারি ও সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসনে দলীয় প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। তিনি বলেন,ঝুঁকি এড়াতে পেশায় নিয়োজিত সংবাদকর্মীরা অনিয়ম র্দুনীতির অনেক সংবাদই সরবরাহ করতে পারেন না। সদ্য সমাপ্ত নির্বাচনের অনিয়মের সংবাদগুলো সংবাদপত্রে স্থান পাবে এমন আশা করলেও সবগুলো উঠে আসেনি। দেশের বৃহত্তর স্বার্থে আগামীতে বস্তুনিষ্ঠ সংবাদগুলো তুলে ধরবেন এমন প্রত্যাশা রইলো।

উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী। বক্তব্য রাখেন, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। উপজেলা জামায়াতের সেক্রেটারি শিক্ষক ইউনুস আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন,উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম, পৌর জামাতের আমির সহকারি অধ্যাপক সাবদার হোসেন, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রটারি ইঞ্জিঃ রেজাউল করিম সহ জাতীয়-স্থানীয় দৈনিক ও অনলাইন পোর্টাল নিউজের সংবাদকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা