May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বাগমারায় প্রতিবেশীর বাঁশের বেড়ায় অবরুদ্ধ একটি পরিবার

বাগমারা প্রতিনিধি ;-

রাজশাহীর বাগমারা উপজেলায় চরম ভোগান্তিতে পড়েছে একটি পরিবার। শনিবার উপজেলার চিকাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় আফজাল হোসেনের বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে সম্পূর্ণভাবে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পাশের জমির মালিকের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তারা ওই পথ ব্যবহার করে বাড়িতে যাতায়াত করে আসছিলেন। হঠাৎ করে কোনো পূর্ব নোটিশ বা সমঝোতা ছাড়াই বাড়ির মূল দরজার সামনে বাঁশের বেড়া স্থাপন করে প্রবেশের একমাত্র পথ বন্ধ করে দেওয়া হয়। এতে করে পরিবারের নারী, শিশু ও বৃদ্ধ সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, বাড়ির দরজার সামনে বাঁশ ও গাছের ডালপালা দিয়ে তৈরি অস্থায়ী বেড়া বসানো হয়েছে, যার ফলে বাড়িতে প্রবেশ বা বের হওয়ার কোনো উপায় নেই। জরুরি প্রয়োজনে বাইরে যাওয়াও এখন পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

আফজাল হোসেন বলেন, “আমাদের কোনো বিকল্প রাস্তা নেই। এভাবে পথ বন্ধ করে দেওয়ায় আমরা কার্যত অবরুদ্ধ। প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবারটি। তারা অবিলম্বে বাঁশের বেড়া অপসারণ করে বাড়িতে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা