October 27, 2026, 9:40 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

বাগমারায় ধানের শীষের পক্ষে জেলা বিএনপি নেতৃবৃন্দের প্রচার-প্রচারণা

বাগমারা প্রতিনিধি ;-

রাজশাহীর বাগমারায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন রাজশাহী জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ভবানীগঞ্জ পৌরসভায় ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা শেষে ২ নং ওয়ার্ডে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়ার পক্ষে ভোট প্রার্থনা করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

প্রধান বক্তা বলেন, জনগণের ভোট ও সমর্থনেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সৈয়দ মোহাম্মাদ মহসিন।

পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদল আহ্বায়ক আব্দুল মালেক মানিক, আব্দুল মালেক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অন্যদিকে ধানের শীষের পক্ষে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে প্রচার প্রচারণায় অংশ নেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা