
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারীর পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনার কার্যক্রম জোরদার করেছে ইসলামী ছাত্রশিবির বাগমারা উপজেলা শাখা।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার গ্রাম-গঞ্জ, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে ছুটে চলছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তারা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে ডা. আব্দুল বারীর পরিচয় তুলে ধরছেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানাচ্ছেন।
প্রচারণায় অংশ নিচ্ছেন ইসলামী ছাত্রশিবির বাগমারা উপজেলা শাখার সেক্রেটারি নাদিম মোস্তফা, পৌরসভা সভাপতি সাব্বির আহমেদ, পৌর সেক্রেটারি আশিক, থানা শিক্ষা সম্পাদক ফরিদুল ইসলাম, সাগর ও জাহাঙ্গীর।
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক জিএস হাসিবুল হাসান, রাজশাহী সিটি কলেজের শিবির নেতা শোয়াইব আব্দুল্লাহ এবং সাবেক শিবির নেতা আব্দুল গাফফারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে মাঠে রয়েছেন।
নেতাকর্মীরা জানান, ডা. আব্দুল বারী একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। শিক্ষা, স্বাস্থ্যসেবা, নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি দৃঢ় প্রত্যয়ী। বাগমারার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করবেন—এই বিশ্বাস থেকেই সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
ছাত্রশিবির নেতারা আরও বলেন, শান্তিপূর্ণ ও ইতিবাচক প্রচারণার মাধ্যমে তারা জনগণের কাছে ডা. আব্দুল বারীর বার্তা পৌঁছে দিতে চান এবং বাগমারাবাসীর ভোটে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।