May 24, 2026, 8:19 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাকিব আনজুম চত্বরে আন্ডারগ্রাজুয়েট কনফারেন্স অন ইন্টেলিজেন্ট অ্যান্ড কম্পিউটিং সিস্টেমস (ইউসিআইসিএস) শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করা হয়।

বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন- ইউসিআইসিএস-২০২৬ এর টেকনিক্যাল সেশন কমিটির চেয়ার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীম আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর এস. এম. আব্দুর রাজ্জাক। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর এম. সোহেল রহমান।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিশেষজ্ঞরা কীনোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করছেন। কীনোট স্পিকারদের মধ্যে রয়েছেন- জাপানের টোকিও কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোশিহিসা তানাকা, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা এঅ্যান্ডটি স্টেট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. কৌশিক রায়; থাইলান্ডের কিং মংকুটস প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থনবুরির অধ্যাপক ড. কোসিন চামনংথাই; অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য প্রযুক্তি কর্মসূচির প্রধান ও গবেষক ড. মোহাম্মদ আলী মনি; যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের জেমস ওয়াট স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর সহযোগী অধ্যাপক ড. ফয়সাল তারিক; টোকিও বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. কেইকিচি হিরোসে এবং জাপানের কিউশু প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক এডমান্ড সোজি ওতাবে।

কীনোট স্পিকারগণ সম্মেলনের বিভিন্ন টেকনিক্যাল সেশন–এ কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্র শিক্ষণ, বায়োইনফরমেটিক্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, তথ্য বিজ্ঞান ও বৃহৎ তথ্য বিশ্লেষণ, সংকেত, চিত্র ও ভিডিও প্রক্রিয়াকরণ, এমবেডেড সিস্টেম ও ইন্টারনেট অব থিংস, কম্পিউটার নেটওয়ার্ক ও বিতরণকৃত ব্যবস্থা, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার প্রকৌশল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে গবেষণা ও আলোচনা উপস্থাপন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা