May 24, 2026, 7:28 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার :-

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ এর ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের ‘দক্ষতা নবায়ন’ সংক্রান্ত তিন দিন ব্যাপী প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএমডিএ‘র গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি, (অতিরিক্ত সচিব)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল আমিন (যুগ্ম সচিব), মহাপরিচালক পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, সচিব মোঃ মেহেদী হাসান, মোঃ আব্দুল গণি মিনা (যুগ্ম পরিচালক), পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জ, মোঃ শামীম আহমেদ সহকারি পরিচালক (কৃষি) গোপালগঞ্জ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম,তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শিবির আহমেদ।

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ এর ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের মোট ২৩জন কর্মকর্তা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা