May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র ইয়ুথ ফোরামের কমিটি গঠন, আতিক সভাপতি, সম্পাদক পলি

স্টাফ রিপোর্টার :-
সভাপতি আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক পলি রানী প্রামানিক।

রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের যুব ও উন্নয়ন, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরামের বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস)-এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিককে সভাপতি ও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য পলি রানী প্রামানিককে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

রবিবার নগরীর রানীবাজার এলাকায় অবস্থিত এসকে ফুড ওয়ার্ল্ড সেমিনার রুমে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামালের সভাপতিত্ব ও কোষাধ্যক্ষ সালমান ফার্সীর পরিচালনায় সভায় বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন সমস্যা এবং তারুণ্যের পরিবেশ ভাবনা শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং ১৩ সদস্য বিশিষ্ট বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভায় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে সালমান ফার্সী ও মোকলেছুর রহমান সুন্দরী; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সোহেল হোসেন; কোষাধ্যক্ষ পদে মাহবুবুল্লাহ মাসুম; সাংগঠনিক সম্পাদক পদে মো. জুলফিকার আলী হায়দার; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাসিবুল হাসনাত রিজভি; দপ্তর সম্পাদক পদে তাহমিদ জাকি; পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক পদে মোসা. তামিম তুলি; শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোছা. মিম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আলমগীর হোসেন ও মো. শাহাদৎ হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাবেক ও সিনিয়র ইয়ুথদের নিয়ে উচ্চকক্ষ সিনেট সদস্য নির্বাচন করা হয়। নবগঠিত কমিটির সকল সদস্য সংগঠনটিকে আরও শক্তিশালী ও আরও বেশি প্রতিবাদী, বৈচিত্র্যপূর্ণ, মানবিক, সাম্য, পরিবেশ ন্যায়বিচার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সিনেটের সভাপতি নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক শহিদুল ইসলাম, স্বপ্নচারী উন্নয়ন সংগঠনের সভাপতি রুবেল হোসেন মিন্টু, বরেন্দ্র ইয়ুথ ফোরামের উপদেষ্টা প্রাণীবিজ্ঞানী প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু, বারনই লোকসাহিত্য পরিষদের সভাপতি রায়হান জুয়েল, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা