May 24, 2026, 6:41 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান

বগুড়া প্রতিনিধি :-

বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে বৃহস্পতিবার রাতে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে পথসভা শেষে তিনি শহরের হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের হুইলচেয়ার বিতরণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তারেক রহমান। ডা. জোবাইদা রহমানের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কথা মনোযোগ দিয়ে শোনেন।

অনুষ্ঠান শেষে তিনি হোটেল নাজ গার্ডেন থেকে বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন। পরে বগুড়ার মহাস্থানগড়ে গিয়ে শাহ সুলতান বলখী (রহ.)–এর মাজার জিয়ারত ও দোয়া করেন।

এরপর শিবগঞ্জ উপজেলার মোকামতলায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। জনসভা শেষে তিনি শিবগঞ্জ থেকে সড়ক পথে রংপুরের উদ্দেশ্যে রওনা হন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ পর রংপুর সফরে যাচ্ছেন তারেক রহমান। সেখানে তিনি পীরগঞ্জ উপজেলায় গিয়ে জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা