May 24, 2026, 6:46 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় ৬ষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু বৃহস্পতিবার

বগুড়া প্রতিনিধি :-

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের আয়োজনে ‘তারুণ্যের চলচ্চিত্র তারুণ্যের উৎসব’ শিরোনামে বগুড়ায় তিন দিনব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি)। এতে ৩২ দেশের ৭৪টি চলচ্চিত্র নিয়ে এবারের আয়োজন। বগুড়া শহরে চেলোপাড়ায় প্রাচীন ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমি ভেন্যুতে এই উৎসব অনুষ্ঠিত হবে।

বগুড়ার একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ প্রতিবারের মতো এবারও এই উৎসব আয়োজন করছে।

প্রতিবছরে এটি ফেব্রুয়ারি মাসে হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও মাহে রমজানের কারণে এবার জানুয়ারিতেই এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
উৎসব পরিচালক সুপিন বর্মণ জানান, এবারের উৎসবে সাতটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হবে। আয়োজনে আন্তর্জাতিক শর্ট, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম ও ওপেন ডোর শর্ট ক্যাটাগরিসহ থাকছে ন্যাশনাল ফিল্ম কম্পিটিশন। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পাশাপাশি অনারেবল মেনশন অ্যাওয়ার্ড দেওয়া হবে।

প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য ইতিমধ্যে গঠিত হয়েছে অভিজ্ঞ জুরিবোর্ড। বোর্ডে থাকছেন দেশ-বিদেশের অভিজ্ঞ নির্মাতা, ফিল্ম স্কলার ও কিউরেটররা। এই তালিকায় আছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন, মোহাম্মদ রকিবুল হাসান, অন্তু আজাদ, সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম, গীতিকার ও সাংবাদিক মাহমুদ মানজুর।
এ ছাড়া থাকছেন রাশিয়ার চলচ্চিত্র বিশেষজ্ঞ আনাস্কিন সার্জে, ভারতের ফিল্ম কিউরেটর শান্তনু গাঙ্গুলি, ইরানের নির্মাতা মারিয়ম ঘাসেমি, নেপাল কালচারাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান সন্তোষ সুবেদী।

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর বাইরে থাকবে মাস্টার ক্লাস, ওপেন ডিসকাশন ও চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। মাস্টার ক্লাস নেবেন চলচ্চিত্র নির্মাতা রাজিবুল হোসাইন। তিন দিনব্যাপী প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা পরিচালনা করবেন নির্মাতা মোহাম্মদ রকিবুল হাসান। মুক্ত আলোচনা করবেন বাংলাদেশ ফিল্ম ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল্লাহ মোহাম্মদ, নির্মাতা অন্তু আজাদ, নির্মাতা জীবন শাহাদৎ।

মধুবন সিনেপ্লেক্সে ৮ ও ৯ তারিখে বিকেল তিনটা থেকে ও ১০ তারিখ সকাল ১০টা থেকে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

একই সঙ্গে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৮ ও ৯ তারিখে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে। এবার উৎসবে ৬ দেশের মোট ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী উপস্থিত থাকবেন। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা