May 24, 2026, 6:41 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় সেই তুফানের ভাই সোহাগ সরকার গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি :-

বগুড়ায় তিনটি হত্যাসহ ১২ মামলার আসামি সোহাগ সরকারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোহাগ আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ভাই।

আজ মঙ্গলবার ভোরে শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

গ্রেপ্তার সোহাগ সরকার (৪৩) বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার বাসিন্দা ও মজিবর রহমানের ছেলে। তিনি বগুড়া শহরের আলোচিত যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকার এবং শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ভাই।

পুলিশের তথ্য অনুযায়ী, সোহাগ সরকারের বিরুদ্ধে ৫ অগাস্টের পর দুটি হত্যা মামলা রয়েছে। আগের আরেকটি হত্যা মামলা, বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে ২০২৪ সালের ২ ডিসেম্বর তিনি নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হন।

স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত বিস্ফোরক ও অন্যান্য একাধিক মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে সোহাগ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা