October 27, 2026, 3:05 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

বগুড়ায় শিশুখাদ্যে টেক্সটাইল রং, কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি :-

বগুড়ায় নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরের আটাপাড়া এলাকায় অবস্থিত ‘মেসার্স আবিদ ট্রেডার্স’ নামক কারখানায় এই অভিযান চালানো হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঘণ্টাব্যাপী অভিযান চলাকালে কারখানায় নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য তালমিছরি তৈরি করতে দেখা যায়। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, নকল মোড়কে তালমিছরি মোড়কজাত করা এবং চানাচুর, সেমাই ও বুন্দিয়া তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৩, ২৭, ৩২(গ) ও ৩৩ ধারায় অপরাধ আমলে নিয়ে মেসার্স আবিদ ট্রেডার্স-কে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনিরাপদ শিশুখাদ্য ও সংশ্লিষ্ট উপকরণ বিধি মোতাবেক জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার রাসেলসহ অন্যান্য সহায়ক কর্মীরা। অভিযানের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে বগুড়া জেলা পুলিশের একটি দল।

নিরাপদ খাদ্য অফিসার রাসেল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা