May 24, 2026, 6:46 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকায় টিকে গেলেন মান্না

ডেস্ক নিউজ :-
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। একই হলফনামায় বগুড়া-২ আসনে জমা দেয়া তার মনোনয়নপত্র বৃহস্পতিবার বাতিল করে দেন রির্টার্নিং কর্মকর্তা।

বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংগতি রয়েছে জানিয়ে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। যার মধ্যে ফৌজদারি মামলার কোনো তথ্য না দেয়া, যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের এক দিন পর তার স্বাক্ষর করা এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল না করা।

তবে, শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে ঢাকায় মনোনয়নপত্র বৈধতা পাওয়ার পর মাহমুদুর রহমান মান্না বলেন, বগুড়ায় প্রার্থিতা বাতিলের বিষয়ে আপিল করব। প্রার্থিতা বাদ দেয়া নির্বাচন কমিশনের কাজ নয়। তাদের সহায়তা করাই মূল কাজ।

যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক নাগরিক ঐক্য। দলটির আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ আসনে সমর্থন দেয় বিএনপি। কিন্তু ঢাকা-১৮ আসনেও তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে ভোট করার বিষয়টি একান্তই ব্যক্তিগত বলে জানালেন তিনি।

এদিকে, যুগপৎ শরিকদের জোটে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা