May 24, 2026, 6:46 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় ‘পোদ্দার বাহিনীর প্রধান’ ও সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি :-

বগুড়ায় রিভলবার ও দেশীয় অস্ত্রসহ পুলিশের তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়। সন্ধ্যায় সেনাবাহিনীর ৪০ বীরের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ওমরদীঘি গ্রামের ইজার উদ্দিনের ছেলে রায়হান আলী রানা (৪০) ও একই উপজেলার শাকপালা এলাকার জামাল পোদ্দারের ছেলে ফিরোজ পোদ্দার (৩৮)।

সেনাবাহিনীর সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪০ বীরের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদের নেতৃত্বে ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লে. আল ফাহাদসহ সেনাসদস্যরা বুধবার মধ্যরাত প্রথমে শাজাহানপুরের শাকপালায় অভিযান চালিয়ে পোদ্দার বাহিনীর প্রধান অস্ত্র ব্যবসায়ী ফিরোজ পোদ্দারকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যমতে একই উপজেলার ওমরদীঘি গ্রামে অভিযান চালিয়ে সহযোগী রায়হান আলী রানাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ছাড়া তারা তাদের অপরাধের ঘাঁটির সন্ধান দেয়।

এরপর সেনাবাহিনীর সদস্যরা বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে খোকন মিয়ার নির্মাণাধীন ভাড়া বাড়িতে অভিযান চালান। ওই বাড়ি থেকে নয় মিলিমিটার বোরের একটি ব্রিটিশ বুলডগ রিভলবার, পাঁচটি দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর সদস্যরা দাবি করেন, ফিরোজ পোদ্দার ও তার বাহিনীর সদস্যরা নির্মাণাধীন এই বাড়িতে আস্তানা গড়ে ছিল। সেখান থেকে অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ পরিচালনা করা হতো।

অভিযান প্রসঙ্গে সেনাবাহিনীর ৪০ বীরের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ বলেন, ‌‘গ্রেফতার ফিরোজ পোদ্দারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ আটটি মামলা চলমান আছে। জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্কতায় কাজ করে যাচ্ছি। অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা অস্ত্র ও গ্রেফতার আসামিদের থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃতদের সেনাবাহিনী হস্তান্তর করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা