May 24, 2026, 6:47 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় খাদ্যে ভেজাল থাকায় হোটেলে লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি :-
হোটেল সান অ্যান্ড সি-তে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা।

খাবারে ভেজালের অভিযোগে বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত হোটেল সান অ্যান্ড সি-তে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অভিযানের সময় হোটেলটিতে খাদ্য পণ্যে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ও সাল্টু ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, রান্না করা খাবারে ইঁদুরের বিচরণ এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা মাছ-মাংস একসঙ্গে সংরক্ষণের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড ধরা পড়ে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেল সান অ্যান্ড সি-কে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ব্যবহৃত নিষিদ্ধ হাইড্রোজ ও সাল্টু জব্দ করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা