May 25, 2026, 1:33 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রশ্নফাঁস কেলেঙ্কারি, পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে গ্রেপ্তার

ডেস্ক নিউজ :-
পিএসসির অবসরপ্রাপ্ত গাড়িচালক ও পিএসসির প্রশ্নফাঁস কেলেঙ্কারির হোতা সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক ও পিএসসির প্রশ্নফাঁস কেলেঙ্কারির হোতা সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তানজীর আহমেদ বলেন, দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন সিয়ামকে গ্রেপ্তার করেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

গত বছরের জানুয়ারিতে পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে প্রায় পৌনে ৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। একই সঙ্গে তার ও পরিবারের বিরুদ্ধে মোট তিনটি মামলা করা হয়।

দুদকের মামলায় আবেদ আলীর বিরুদ্ধে অবৈধভাবে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকা আয় করার অভিযোগ আনা হয়। তদন্তে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায়।

এই লেনদেনগুলোকে ‘সন্দেহজনক’ হিসেবে উল্লেখ করে সেসময় দুদকের মহাপরিচালক আক্তার বলেছিলেন, আবেদ আলীর বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পদের উৎস গোপনের অভিযোগ আনা হয়েছে।

দুদক জানায়, আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধেও ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। তদন্তে তার দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা এবং ১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যা মামলায় সন্দেহজনক লেনদেন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করে দুদক।

এর আগে দুদকের আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুর্নীতির মামলায় আবেদ আলী জীবনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা