May 25, 2026, 12:35 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পেয়ারা বাগানের আড়ালে গাঁজা চাষ, রাজশাহীতে কৃষক আটক

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর পবা উপজেলায় পেয়ারা বাগানের আড়ালে গাঁজা চাষের ঘটনা ধরা পড়েছে। পুলিশের অভিযানে প্রায় সাড়ে ৯ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, উদ্ধার করা গাছটি থেকে প্রাপ্ত গাঁজার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকার বেশি। এ ঘটনায় বাগানের মালিক কৃষক মাজেদ আলীকে আটক করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার একটি আভিযানিক দল উপজেলার দুর্গা পারিলা এলাকার একটি পেয়ারা বাগানে অভিযান চালায়। সেখান থেকে গাঁজা গাছটি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মাজেদ আলীকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক মাজেদ আলী দুর্গা পারিলা এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষক এবং তাঁর মালিকানাধীন প্রায় ১১ কাঠা আয়তনের পেয়ারা বাগানের ভেতরে গাছের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা গাছটির পরিচর্যা করে আসছিলেন। একপর্যায়ে গাছটি অস্বাভাবিকভাবে বড় হয়ে প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতায় পৌঁছে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পেয়ারা বাগানের ভেতরে একটি অস্বাভাবিক লম্বা গাছ দেখতে পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে গাঁজা গাছটি জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, জব্দ করা গাঁজা গাছটি থেকে উৎপাদিত গাঁজার বাজারমূল্য আনুমানিক দুই লাখ টাকার বেশি হতে পারে।

এলাকাবাসী জানান, মাজেদ আলী পারিবারিকভাবে সচ্ছল ছিলেন এবং দীর্ঘদিন ধরে ওই পেয়ারা বাগান দেখাশোনা করতেন। তবে সম্প্রতি এলাকার কিছু বখাটে যুবকের সঙ্গে তাঁর মেলামেশা বেড়েছিল। সেই সূত্র ধরেই তিনি এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারেন বলে তাঁদের ধারণা। তাঁরা দাবি করেন, এর আগে গাঁজা গাছের বিষয়ে কেউ কিছু জানতেন না।

অভিযানে পবা থানার উপপরিদর্শক আশিকুল ইসলাম, উপপরিদর্শক এস এম আসিব নাসিব, সহকারী উপপরিদর্শক আল-আমিন ও সহকারী উপপরিদর্শক হারুনুর রশিদ অংশ নেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, দুর্গা পারিলা এলাকা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে এবং জমির মালিক ও পরিচর্যাকারী মাজেদ আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা