May 25, 2026, 3:48 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পুঠিয়ায় ২৪ রাউন্ড গুলিসহ দুলাল নামে এক ব্যক্তি আটক

পুঠিয়া প্রতিনিধি :-

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ দুলাল মিয়া (৪০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল বুধবার (৪-ফেব্রুয়ারি) আনুমানিক বৈকাল সাড়ে ৫-টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় অভিযান চালানো হয়।

আটক দুলাল মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকার মো. আয়ুব আলীর ছেলে।

জানা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর একটি দল শিবপুর এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা, পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় যাত্রী দুলাল মিয়ার কাছে থেকে ২৪ রাউন্ড (কার্তুজ) প্রতিটি গুলির পারকিউশন ক্যাপে kf-7.65 খোদাই করে লেখা পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে মোঃ জাকির হোসেন, পরিদর্শক (অঃ দাঃ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল, জেলা কার্যালয় রাজশাহী বলেন: প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন: আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করাও হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা