October 27, 2026, 1:12 pm
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

পুঠিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মুদি দোকানিকে ১০ হাজার জরিমানা

পুঠিয়া প্রতিনিধি :-

রাজশাহীর পুঠিয়ায় পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন।

মঙ্গলবার (৩মার্চ) দুপুর ১টা থেকে ৪টা পযর্ন্ত উপজেলার ধোপাপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, লাইসেন্স না থাকা, বেশি দামে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাঁকে নির্দেশ দেওয়া হয়, ভবিষ্যতে দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ বা বিক্রি করা যাবে না।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, বর্তমান বাজার প্রেক্ষাপটে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বেশি নিতে না পারেন, সে লক্ষ্যে উপজেলা ও পৌরসভা এলাকায় রাজশাহী জেলা প্রশাসক এর নির্দেশনায় এই অভিযান চালানো হয়েছে। অভিযানে মূল্যতালিকা টাঙানো, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রির মতো বিষয়গুলো তদারকি করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। সাধারণ মানুষের স্বার্থে এবং বাজারদর নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানকালে পুঠিয়া থানা পুলিশের টিম ও উপজেলা প্রশাসনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা