May 25, 2026, 3:48 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পুঠিয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও সভা

পুঠিয়া প্রতিনিধি :-

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে পরেশ নারায়ন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে র‌্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী- ৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের
সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাস, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার মোখলেসুর রহমান, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, এতো সুন্দর আয়োজন করার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন,তিনি আরও বলেন, আমরা দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকব।

আজকে আমার যা দেখলাম ভালো লাগলো এমন সচেতন মূলক কর্মসূচি আর ও ব্যাপকভাবে করতে পারলে আরো ভালো হতো। সবাই দেখতে পারতো। দুর্যোগের মুহূর্তে আমরা কিভাবে দুর্যোগের মোকাবেলা করতে পারি। আমাদের সম্পদ সীমিত এই সীমিত সম্পদের মধ্যেই আমরা যেন দুর্যোগ মোকাবেলা করতে পারি ।

এ বিষয়ে আমরা সবাই সচেতন থাকবো। এছাড়াও তিনি আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান এর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এবং আপনাদের সবার সহযোগিতায় এদেশ’কে এগিয়ে নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা