May 24, 2026, 6:56 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পত্নীতলায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

নওগাঁ প্রতিনিধি :-

বৈষম্যহীন ৯ম পে স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে নওগাঁর পত্নীতলায় বিশাল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা চত্বরে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ, পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​সকাল থেকেই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ব্যানার ও ফেস্টুন হাতে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকেন। এসময় তারা বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে দ্রুত নতুন পে স্কেল প্রদান এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

​​আন্দোলনরত কর্মচারীরা তাদের বক্তব্যে ৭ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে প্রধান দাবিগুলো হলো:

-​অবিলম্বে বৈষম্যহীন ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করা।

-​পে স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান।

​-টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা।

​-সচিবালয়ের ন্যায় সচিবালয় বহির্ভূত দপ্তরগুলোর পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নত করা।

​-আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে ওই পদে নিয়োজিতদের স্থায়ীকরণ করা।

​​কর্মসূচিতে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

​বক্তারা আরও হুঁশিয়ারি দেন যে, যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের এই ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া না হয়, তবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

​অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েকশ সরকারি কর্মচারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা