May 25, 2026, 1:32 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্মাণাধীন তথ্য কমপ্লেক্স পরিদর্শণ করলেন তথ্য ও সম্প্রচার সচিব

স্টাফ রিপোর্টার :-

গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহীতে আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গাস্থ ফায়ার সার্ভিসের পাশে নির্মাণাধীন আধুনিক তথ্য কমপ্লেক্সের অগ্রগতি পরিদর্শনকালে এ নির্দেশনা দেন।

তিনি বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে সরকারের বরাদ্দ অর্থ স্বচ্ছতার সঙ্গে ব্যয় করতে হবে। আর্থিক ব্যয়ে স্বচ্ছতার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি শেষ করতে হবে।

এই প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে তিনি আরও বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজের গতি বাড়ানোর পাশাপাশি দ্রুত সময়ে কাজ সম্পন্ন করতে হবে। অর্থের কোনো সমস্যা নেই, প্রয়োজনীয় অর্থ ছাড় করা হয়েছে।

পরিদর্শনকালে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন ও সৈয়দ এ মু’মেনসহ রাজশাহীতে তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা