May 25, 2026, 2:39 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে ভোটারদের দায়িত্বশীল অংশগ্রহণ অপরিহার্য: জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার :-

গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে ভোটারদের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগের সঠিক পদ্ধতি, নির্বাচন আচরণবিধি ও পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ভোটাররা অবগত থাকলে অনিয়ম ও বিভ্রান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসে।

সোমবার নগরীর বোয়ালিয়া ক্লাব মিলনায়তনে মানবাধিকার সংগঠন ‘লাইট হাউজ’-এর বিভাগীয় পর্যায়ে স্টেকহোল্ডারদের সঙ্গে ভোটার শিক্ষাবিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নারী, যুব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ভোটার সচেতনতা প্রকল্প’-এর আওতায় সভাটি আয়োজন করা হয়।

সভা সঞ্চালনা করেন লাইট হাউজের নির্বাহী প্রধান মো. হারুন অর রশিদ। তিনি বলেন, রাজশাহীর ৩০টি ইউনিয়নে নারী, প্রতিবন্ধী, হিজড়া ও যৌনকর্মীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। গ্রামীণ এলাকায় ভোটার শিক্ষার বিস্তার ঘটিয়ে সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছেও সঠিক তথ্য পৌঁছে দেওয়াই এ প্রকল্পের মূল লক্ষ্য।

এ সময় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মোছা. শামসুননাহার খাতুন, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী, ডাসকো ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম খান, আসুসের নির্বাহী পরিচালক রাজ কুমার শাও, লাইট হাউজের জেন্ডার কমপ্লায়েন্স অ্যাডভাইজার ওয়াহিদা ইয়াসমিন এবং এসিডির প্রজেক্ট কো-অর্ডিনেটর সুব্রত পাল বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা