May 24, 2026, 6:41 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর গলায় ছুরি ধরে বিদেশযাত্রার কাগজপত্র ছিনতাই

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীতে এক নারীর গলায় ছুরি ধরে বিদেশযাত্রার কাগজপত্র ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টায় রুয়েট সংলগ্ন ফ্লাইওভারের নীচে এই ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার রিপা বেগমের অভিযোগ করে বলেন, রিকশায় বাড়ি ফেরার পথে ওই চালক নিজেই আমার গলায় ছুরি ধরে ছিনতাই করে। ওই ব্যাগে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য কাগজপত্র ছিল। পরে পুলিশের সহায়তায় ব্যাগটি উদ্ধার করা গেলেও প্রয়োজনীয় কাগজপত্রগুলো খোয়া গেছে।

রিপা আরও জানান, তিনি নগরীর উপকণ্ঠ কিসমত কুখন্ডির বাসিন্দা। স্বামী দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকায় তিনি মা, এক ছেলে নিয়ে থাকেন। অর্থাভাবে ছেলে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি। তিনি দুই বছর সৌদি আরবে ছিলেন। আট মাস আগে ফিরেছেন। সৌদি থেকে আনা টাকায় ঋণ পরিশোধ করে এখন নিঃস্ব। তাই আবার সৌদি যাবার প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকায় যান। আঙুলের ছাপ এক সপ্তাহ পরে নিবে বলে রাজশাহী ফিরে ভদ্রা থেকে রিকশা বাড়ি ফিরছিলেন।

রিপা বলেন, রিকশায় ওঠার সময় চালক তাকে আশ্বস্ত করে বলেন, ‘আমারও মা-বোন আছে, ভয় নাই।’ কিন্তু রুয়েট সংলগ্ন ফ্লাইওভারের নিচে যেতেই চালক রিকশা থামিয়ে তার গলায় ছুরি ধরে ব্যাগসহ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, অন্যান্য কাগজপত্র ও নগদ টাকা ছিনতাই করে। তাকে জঙ্গলে নেওয়ার চেষ্টা করা হয়। তখন পুলিশের টহল গাড়ি দেখে চালক রিকশা নিয়ে পালিয়ে যায়।’ তিনি পরে পুলিশকে ঘটনা জানান। এর পর তিনি স্বজনদের ডেকে বাড়ি যাবার পথে পুলিশ ব্যাগটি উদ্ধার করে দেয়। ব্যাগে একটি চাদর থাকলেও পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য কাগজপত্র পাওয়া যায়নি। ফলে তার বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

নগরীর মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, টহল পুলিশ ব্যাগ উদ্ধার করে দিয়েছে শুনেছি। ঘটনাটি চন্দ্রিমা থানায় পড়ে। তবে লিখিত অভিযোগ পাইনি।

অন্যদিকে চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ভুক্তভোগী অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা