May 24, 2026, 6:56 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোর-১: বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের সংঘর্ষে আহত ১৩, আটক ১

নাটোর প্রতিনিধি :-

নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর (বিএনপি বিদ্রোহী) অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৩ জন অনুসারী। ঘটনাস্থল থেকে খলিলুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন- নুহু, ফরহাদ, পান্না, জাহাঙ্গীর, ফারুক, এনামুল, সম্রাট, শিহাব, শাহেদ, আকমল, শরিফুল, আলম ও বাবুল।

গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টা উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া গ্রাম থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে কলস প্রতীকের প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর অনুসারীরা উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া এলাকায় একটি নির্বাচনী মিছিল বের করেন। মিছিলটি কচুয়া বাজার এলাকায় পৌঁছে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী ক্যাম্প অতিক্রমের সময় পাল্টাপাল্টি শ্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই জেরে উভয় পক্ষের অনুসারীরা হাতাহাতি শুরু করেন। মুহুর্তের মধ্যেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ধানের শীষের প্রার্থীর অনুসারীরা স্বতন্ত্র প্রার্থী টিপুর সমর্থকদের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এর পরপরই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিএনপির প্রার্থী পুতুলের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে খলিলুর রহমান নামে স্বতন্ত্র প্রার্থী টিপুর একজন অনুসারীকে আটক করে।

পান্না ও জাহাঙ্গীর নামের স্বতন্ত্র প্রার্থী টিপুর দুই অনুসারী বলেন, ‘আমরা খুব স্বাভাবিকভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। আমরা সেখানে এমন কোন কথা বলিনি যার কারনে আমাদের উপর হামলা করবে। আমরা বিএনপি করেও স্বতন্ত্র প্রার্থীর ভোট করছি এটাই অপরাধ।’

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুঞ্জুর রহমান জানান,আহতদের মধ্যে ৭ জন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গেছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে এই ইউনিয়নেরই পাঁচ শতাধিক কর্মী ছিলো। এটা দেখে তাদের মাথা খারাপ হয়েছে। ফলে ধানের শীষের কার্যালয় থেকে তাদের কর্মীরা হামলা চালায়। হামলার সময় বিএনপি প্রার্থীর সমর্থকরা গুলি করেছে এবং তাদের হাতে দেশীয় অস্ত্র ছিলো।’

এ ব্যাপারে বিএনপি প্রার্থীর ফারজানা শারমিন পুতুলের প্রধান নির্বাচনী এজেন্ট হারুনুর রশিদ পাপ্পু বলেন, রাতে কচুয়া নির্বাচনী অফিসে আমাদের কয়েক জন লোক বসেছিল। এ সময় সালামপুর থেকে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর এক-দেড়শ সমর্থক কচুয়া বাজারে এসে মিছিল শুরু করে। বিনা উস্কানিতে তারা আমাদের অফিসে হামলা চালিয়ে অফিস তছনছ করে দেয়। এ সময় আমাদের তিনজন সমর্থক আহত হয়।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, উভয় পক্ষ সংঘর্ষের ঘটনায় খলিল নামে একজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা