May 24, 2026, 6:57 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোরে দলের প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, বিএনপি নেতা স্থায়ীভাবে বহিষ্কৃত

নাটোর প্রতিনিধি :-
নাটোর–১ আসনে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলামের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য (বহিষ্কৃত) রঞ্জিত কুমার সরকার। গত শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন–সংলগ্ন কড়ইতলায়।

নাটোর–১ আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিনকে (পুতুল) নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নাটোর জেলা বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রঞ্জিত কুমার সরকারকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্যসচিব মো. আসাদুজ্জামান স্বাক্ষর করেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো বহিষ্কারাদেশের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও নাটোর–১ আসনের বিএনপির প্রার্থী ফারজানা শারমিনের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলামের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে অশ্লীল, কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রুহুল কবির রিজভী জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে বহিষ্কার করেন। বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পদ–পদবি থেকে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। দলীয় নেতা–কর্মীদের তাঁর সঙ্গে কোনো রকম যোগাযোগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গত শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন–সংলগ্ন কড়ইতলা চত্বরে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলামের নির্বাচনী সভায় প্রার্থীর উপস্থিতিতে রঞ্জিত কুমার সরকার বিএনপির দলীয় প্রার্থী ফারজানা শারমিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তাঁর এই বক্তব্যের ভিডিও মুহূর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়। রিটার্নিং কর্মকর্তার নির্দেশে লালপুরের সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। তাইফুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক ছিলেন। দলের নির্দেশনা না মেনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে আগেই বহিষ্কার করা হয়েছে।

রঞ্জিত কুমার সরকার জানান, তিনি বহিষ্কারের লিখিত কোনো আদেশ হাতে পাননি। হাতে পেলে পরে এ বিষয়ে মন্তব্য করবেন।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ জানান, কেন্দ্রের সিদ্ধান্ত রঞ্জিত কুমার সরকারকে নোটিশ দিয়ে জানানো হয়েছে। তিনি এখন আর বিএনপির কেউ নন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা