May 24, 2026, 9:02 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানাল আরসিআরইউ

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী ও নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানিয়েছেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) সদস্যরা। সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয়ে উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, আরসিআরইউ সভাপতি মো. আবু সাঈদ রনি, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস ইবতিদা, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব, দপ্তর সম্পাদক মো. শাহাদাত হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলামসহ অন্যান্য সদস্য ও সহযোগী সদস্যরা নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

রাজশাহী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী ইতোপূর্বে কলেজটির উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। নবনিযুক্ত অধ্যক্ষের নিপুণ দক্ষতা, বিচক্ষণতা এবং সুদৃঢ় নেতৃত্বগুণে ভরপুর অভিভাকত্বে রাজশাহী কলেজ অদূর ভবিষ্যতে সামগ্রিকভাবে সমৃদ্ধ হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা জ্ঞাপন করছেন আরসিআরইউর সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা