May 24, 2026, 6:57 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

ডেস্ক নিউজ :-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। দুপুর পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ গণঅধিকার পরিষদের প্রতিনিধি এবং টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্য ও সংশ্লিষ্টদের নিশ্চিতকরণ অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন– মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ, আব্দুল আওয়াল মিন্টু, এজেএম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, মো. আসাদুজ্জামান, আফরোজা খানম রিতা, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন এবং খলিলুর রহমান (টেকনোক্র্যাট)।

প্রতিমন্ত্রী হিসেবে যারা ডাক পেয়েছেন- নুরুল হক নুর, আমিনুল হক (টেকনোক্র্যাট), জাকারিয়া তাহের (সুমন), এম. রশিদুজ্জামান মিল্লাত, মীর শাহে আলম, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ এবং হাজি আমিনুর রশীদ ইয়াছিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা