May 24, 2026, 7:10 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯

নওগাঁ প্রতিনিধি :-

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত চক্রের দুই সদস্যসহ মোট ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে আটককৃতদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটক ছয় পরীক্ষার্থী হলেন, নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের মো. আবু সাইদ (৩১) ও চণ্ডীপুর গ্রামের সারোয়ার হোসেন (৩১); মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের হাবিবুর রহমান (২৬) ও মালাহার গ্রামের ফারুক হোসেন (৩১); সাপাহার উপজেলার কওমি মাদ্রাসাপাড়ার আতাউর রহমান (৩০) এবং পোরশা উপজেলার দিঘা গ্রামের রেহানা জান্নাত (৩১)।

প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্য হলেন, পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামে মামুনুর রশিদ (৪১) এবং মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের আহসান হাবিব (৪০)। এছাড়া আটক আরেকজন হলেন অভিভাবক ফারাজুল ইসলাম (৪৮)। তিনি মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের বাসিন্দা।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা