
ওরা রাজশাহী নগরীর বিশিষ্টজন। কেউ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, প্রফেসর, প্রকৌশলী, আইনজীবী, চিৎিসকসহ বিভিন্ন পেশার মানুষ। তাদের দলবদ্ধ হতে দেখা গেল নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার এলাকায়। আশেপাশের প্রতিষ্ঠানে যাচ্ছেন হাতে রয়েছে ধানের শীষের লিফলেট। তারা সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন। এদের অনেকে বিভিন্ন কারনে পরিচিত মুখ। ওরা স্ব স্ব ক্ষেত্রে অনেক সফল ও পরিচিত মানুষ। এরা যখন সামনে এসে দাঁড়ায় তখন অন্য রকম অনুভূতি। ওরা ভোট চাইছেন আসন্ন নির্বাচনে রাজশাহী সদর আসনের প্রার্থী বিএনপির মিজানুর রনহমান মিনুর জন্য ভোট চাইছেন। সারা দেশের ধানের শীষের প্রতিককে ভোট দেবার আহবান জানাচ্ছেন অনেক মার্জিতভাবে।
জাতীর আগামী দিনের কল্যাণের জন্য বিএনপি তথা ধানের শীষের ভোট দিতে। জাতীর এই ক্রান্তিকালে এসব সচেতন মানুষকে পেয়ে মানুষ ভীষন খুশি।
দৈনিক বার্তা ভবনের নীচ থেকে জমায়েত হয়ে সাহেব বাজার মনিচত্তর, মালোপাড়া এলাকায় পায়ে হেটে হেটে প্রচার অভিযান । ওদের সাথে যোগদেয় অনেক মানুষ। যেন ভীড়জমে যায়।
নেতৃত্বে ছিলেন নাগরিক কমিটির আহবায়ক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এম, রফিকুল ইসলাম, সদস্য সচিব প্রফেসর ডঃ ইঞ্জিনিয়ার মোঃ আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক এ্যাড. এরশাদ আলী ঈশা, ডাঃ মোঃ ওয়াসিম হোসেন, প্রফেসর ডঃ মোঃ ফজলুল হক, প্রফেসর ডঃ মোঃ হাবিবুর রহমান, রাবি রেজিষ্ট্রার প্রফেসর ডঃ মোঃ ইফতিখারুল ইসলাম মাসুদ, প্রফেসর ডঃ মোঃ মামুনুর রশিদ, প্রফেসর ডঃ সৈয়দ সারোয়ার জাহান, ডাঃ মো মনোয়ার তারিক সাবু, এ্যাড. মোঃ জমশেদ আলী, এ্যাড. মোঃ পারভেজ তৌফিক জাহেদি, ডাঃ মোঃ শামীম হোসেন চৌধুরী, এ্যাড. মোঃ ইমতিয়ার মাসরুর আল আমিন, প্রফেসর ডঃ ফৌজিয়া ফ্লোরা শাপলা, প্রফেসর ডঃ তরিকুল ইসলাম, এ্যাড ঈশা প্রমুখ। প্রফেসর রফিকুল জানান, নির্বাচনের আগ পর্যন্ত এভাবেই সাধারন মানুষের কাছে যাবেন।