May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গাপুরে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি কর্মীদের হামলায় জামায়াত কর্মী আহত

দূর্গাপুর প্রতিনিধি :-

রাজশাহীর দুর্গাপুরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি কর্মী-সমর্থকদের হামলায় জামায়াতে ইসলামীর এক কর্মী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি মোঃ শামিনুল ইসলাম (৪৪)। এ ঘটনায় তিনি দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুখানদিঘী এলাকায় সহকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন শামিনুল ইসলাম। এ সময় বিএনপির কর্মী মোঃ কোরবান আলী (৩০), মোঃ ভূলু (৩৬), মোঃ জনাব আলী (৩৫), মোঃ সোহরাফ (৪০), মোঃ রহিদুল (৩৭)সহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জন তার প্রচারণায় বেআইনিভাবে বাধা প্রদান করে।

একপর্যায়ে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে শামিনুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কিল, ঘুষি ও লাথি মেরে তাকে গুরুতর আহত করে। স্থানীয়দের সহযোগিতায় তিনি প্রাণে রক্ষা পান। পরে তার সঙ্গে থাকা কর্মী ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর পৌর আমির নূর আলম বলেন,
“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে আমাদের এক কর্মীর ওপর হামলা চালানো হয়েছে। এ ধরনের নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমরা দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা