May 24, 2026, 8:20 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গাপুরে টপসয়েল কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্টে ৫টি ভেকু নিষ্ক্রিয়

দূর্গাপুর প্রতিনিধি :-

রাজশাহীর দুর্গাপুর টপ সয়েল কর্তন করে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে পৃথক দুটি অভিযানে ৫ টি এস্কেভেটর (ভেকু) নিষ্ক্রিয় করেছে উপজেলা প্রশাসন।

১৮ ফেব্রুয়ারী (বুধবার) বিকেলে উপজেলা জয়নগর ইউপির পারিলা ও অনুলিয়া বিলে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে দুটি স্থানের অবৈধ পুকুর খনন বন্ধ করে ঘটনাস্থলে থাকা এস্কেভেটর (ভেকু) নিষ্ক্রিয় করা হয়।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু জানান, টপ সয়েল কর্তন করে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। খননকার্যে ব্যবহিত এস্কেভেটর (ভেকু) নিষ্ক্রিয় করা হয়েছে। সাক্ষী-গণের বক্তব্য গ্রহণ-অন্তে নিয়মিত মামলা দায়েরের জন্য ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়। যে সকল ভূমি মালিকগণ মোবাইল কোর্ট পরিচালনার সময় ফসল না হওয়া কিংবা পানি জমে থাকার কারণে বিলের জমিতে পুকুর খনন কিংবা পুরাতন পুকুর সংস্কার করার দাবি জানাচ্ছেন তাদের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী বরাবর আবেদন দাখিল করার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা