May 24, 2026, 8:18 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

থীম ওয়ার প্লাজা পরিচালনা নিয়ে জটিলতা জাকির এন্টারপ্রাইজের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :-
“রাজশাহীতে জাকির এন্টারপ্রাইজের সংবাদ সম্মেলনে প্লাজা পরিচালনা নিয়ে দীর্ঘদিনের জটিলতা ও সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে ধরছেন কর্ণধার জাকিরুল ইসলাম।”
“রাজশাহীতে জাকির এন্টারপ্রাইজের সংবাদ সম্মেলনে প্লাজা পরিচালনা নিয়ে দীর্ঘদিনের জটিলতা ও সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে ধরছেন কর্ণধার জাকিরুল ইসলাম।”

থীম ওমর প্লাজা পরিচালনা ও সমঝোতা ভঙ্গের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মেসার্স জাকির এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে রাজশাহীতে আয়োজিত সংবাদ সম্মেলনে থিম ওমর প্লাজা পরিচালনা সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা, সমঝোতা, মামলা এবং ক্ষতির বিস্তারিত তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৪ আগস্ট ২০২৪ ইং তারিখে থীম ওমর প্লাজার চেয়ারম্যান, সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি ও কেন্দ্রীয় সরকারের এমপি ওমর ফারুক চৌধুরী এবং মেসার্স জাকির এন্টারপ্রাইজের কর্ণধার জাকিরুল ইসলাম-এর মধ্যে একটি অ-প্রত্যাহারযোগ্য আম-মোক্তারনামা অনুষ্ঠিত হয়। ওই আমমোক্তার নামায় আগামী ২৫ বছরের জন্য থীম ওমর প্লাজা পরিচালনা ও তার অংশের দোকান ভাড়ার বিনিময়ে জাকির এন্টারপ্রাইজের কাছ থেকে ২ কোটি টাকা নগদ ও অবশিষ্ট অস্থাবর সম্পত্তি বিক্রয় বাবদ আরও ১ কোটি টাকা নগদ গ্রহণের বিষয়টি উল্লেখ ছিল।
সংবাদ সম্মেলনে বলা হয়, ওই আমমোক্তার নামা বলে গত ৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে জাকির এন্টারপ্রাইজ থীম ওমর প্লাজার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে এবং বন্ধ থাকা চলন্ত সিড়ি সহ অন্যান্য সেবা পুনরায় চালু করে।

পরবর্তীতে থীম রিয়েল এস্টেটের কর্মকর্তারা আমমোক্তার নামা দেখার পর বলেন অফিস পরিচালনার দায়ভার আর আমাদের নেই বলে জানিয়ে চাবি হস্তান্তর করে অফিস ত্যাগ করেন, যার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে দাবি করা হয়।
জাকির এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরও জানানো হয়, ৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে স্থানীয় জনপ্রতিনিধি রবিউল আলম মিলু ও মাইনুল হক হারু-এর মধ্যস্থতায় থীম রিয়েল এস্টেটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনজীবীদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জাকির এন্টারপ্রাইজের পক্ষ থেকে চেয়ারম্যান বা তার ওয়ারিশদের সঙ্গে সরাসরি আলোচনার আগ্রহ প্রকাশ করা হলেও থীম রিয়েল এস্টেটের প্রতিনিধিরা তাতে অনূহা প্রকাশ করেন।
পরবর্তীতে ১৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখে চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বড় জামাতা শোভন জামান ঢাকায় মিলু ও হারুর মধ্যস্থতায় সমাধানের আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় দুই দিন ঢাকায় বৈঠকের পর একটি দ্বিপাক্ষিক সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী স্থানীয় অভিভাবক হিসেবে রবিউল আলম মিলু ও মাইনুল হক হারু দায়িত্ব পালন করবেন, থীম রিয়েল এস্টেট অফিস পরিচালনা করবে এবং জাকির এন্টারপ্রাইজ মার্কেট পরিচালনায় থাকবে।
সমঝোতার ভিত্তিতে ২০ জানুয়ারি ২০২৬ ইং রাত ১২টায় থীম রিয়েল এস্টেটের সিইও, চিফ ইঞ্জিনিয়ারসহ সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে অফিস হস্তান্তর সম্পন্ন হয়। এ সময় সিইও সবকিছু ঠিকঠাক ও আগের মতই আছে বলে সন্তোষ প্রকাশ করেন।
তবে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সবকিছু স্বাভাবিকভাবে চললেও হঠাৎ করে থীম রিয়েল এস্টেটের পক্ষ থেকে গোদাগাড়ির মাদক সম্রাট এর সহযোগী আসাদ নামক একজনকে বাদী করে দুটি মামলা দায়ের করা হয়। এতে স্থানীয় অভিভাবক ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ হন এবং ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন।
জাকির এন্টারপ্রাইজের দাবি, যেখানে স্বয়ং চেয়ারম্যান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মার্কেট পরিচালনায় আপত্তি নেই বলে জানিয়েছেন, সেখানে মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত। এ বিষয়ে পুনরায় স্থানীয় জনপ্রতিনিধিদের শরণাপন্ন হলে ০৭ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে পুনরায় রবিউল আলম মিলু ও মাইনুল ইসলাম হারুর উপস্থিতিতে দ্বিপাক্ষিক এক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের পর থীম রিয়েল এস্টেট নিজেদের অপরাধ স্বীকার করে কার্যক্রম বন্ধ করে চাবি হস্তান্তর করে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরবর্তীতে ৭ ও ৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে শোভন জামানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হলেও সমাধান আসেনি। জাকির এন্টারপ্রাইজের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়—৩ কোটি টাকা ক্ষতিপূরণ, দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বক্তব্য প্রত্যাহার না হলে কোনো সমাধান মেনে নেওয়া হবে না।
সংবাদ সম্মেলনের শেষাংশে জাকির এন্টারপ্রাইজ জানায়, তারা সম্মান ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আইনানুগভাবে ব্যবসা পরিচালনা করতে বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা