October 27, 2026, 10:16 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৭৩টি আপিল মঞ্জুর করেছে ইসি

স্টাফ রিপোর্টার :-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে পঞ্চম দিনে ৭৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পঞ্চম দিনে মোট ১০০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৭৩টি মঞ্জুর, ১৭টি নামঞ্জুর এবং ১০টি অপেক্ষমাণ রাখা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত মোট ৩৮০টি আপিলের শুনানি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৭৭টি মঞ্জুর, ৮১টি নামঞ্জুর এবং ২৩টি অপেক্ষমাণ রয়েছে। মনোনয়নপত্র সংক্রান্ত আপিলের মোট সংখ্যা ৬৪৫টি, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শোনানো হবে।

এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-এর সভাপতিত্বে পূর্ণ কমিশন আপিলের শুনানি গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা