May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের রাজশাহীর জনসভার নতুন তারিখ

স্টাফ রিপোর্টার :-

আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে হচ্ছে না ওই জনসভা। একদিন পিছিয়েছে। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। তিনি বলেন, সমাবেশটি ২৮ জানুয়ারি (বুধবার) হওয়ার কথা থাকলেও ওই দিন উড়োজাহাজের টিকিট না পাওয়ায় সমাবেশের তারিখ একদিন পেছানো হয়েছে। তিনি ২৯ জানুয়ারি রাজশাহীর সমাবেশে যোগ দেবেন।

নতুন সফরসূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদরাসা ময়দানে) নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এ সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ অংশ নেবেন।

এর আগে ২৪ জানুয়ারি রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, তারেক রহমানের এ সমাবেশ হবে বৃহৎ ও ঐতিহাসিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা