May 24, 2026, 8:20 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের গুলশানের বাসার সামনে থেকে আটক ২

ডেস্ক নিউজ :-

সন্দেহজনক আচরণের কারণে ‎রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। আজ রোববার (৪ জানুয়ারি) সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে প্রথমে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়; পরে একই দিন বেলা সোয়া ১১টার দিকে ওই এলাকা থেকে মো. ওমর ফারুক নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয়।

‎‎আটকের বিষয়টি নিশ্চিত করে গুলশান ‎‎থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসার আশপাশের এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎‎পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি বাসা ও আশপাশের বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে আটক করেন। তাঁর নাম রুহুল আমিন। বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়।

‎‎এর কিছুক্ষণ পর ওই বাসার আশপাশের এলাকা থেকে মো. ওমর ফারুক নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে তাঁর দেহ তল্লাশি চালিয়ে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা