May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

তানোরে শীতার্তদের পাশে তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)

স্টাফ রিপোর্টার :-

সারা দেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলাতেও জেঁকে বসেছে তীব্র শীত। এই শীতে সমাজের ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটির সদস্যরা সকাল থেকে বিকেল এবং রাতের আঁধারেও পথে-ঘাটে, নিজস্ব কার্যালয় ও বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন।

এই কম্বল বিতরণ কার্যক্রম তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)-এর সংগ্রামী সভাপতি সোহানুল হক পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক মিজানুর রহমান মিজান। এছাড়াও তানোর থানার মোড় আদর্শ বণিক সমিতির সাবেক সভাপতি ও মেসার্স তসলিমা ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুল ইসলাম (নান্টু)সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

তীব্র শীতে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করায় স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, সংগঠনের সম্মানিত উপদেষ্টা দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলনের মমতাময়ী মা গভীরভাবে অসুস্থ থাকায়, শীতবস্ত্র গ্রহণকারী অসহায় মানুষরা তাঁর সুস্থতার জন্য দু’হাত ভরে দোয়া করেন।

এ বিষয়ে তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)-এর সভাপতি সোহানুল হক পারভেজ বলেন, প্রচণ্ড শীতে গরিব মানুষের কষ্ট অসহনীয় হয়ে উঠেছে। সেই কষ্ট অনুভব করেই গভীর শীতে নিজে তাদের কাছে ছুটে গিয়েছি। রাস্তার পাশে ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে থাকা প্রকৃত শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

উল্লেখ্য, তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা