May 24, 2026, 8:20 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাই

তানোর প্রতিনিধি :-

রাজশাহীর তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা মুন্ডুমালা পৌর সদরের সাতপুকুরিয়া গ্রামের মৃত শাম মোহাম্মদের ছেলে আব্দুল মালেকের বাড়িতে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় মালেকের গোয়ালঘরে থাকা ৪টি বড় গরু ও ২টি ছোট গরু মারা গেছে। এতে করে মালেকের প্রায় ৫লক্ষ টাকার মতো ক্ষতিসাধন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গোয়াল ঘরে আগুন লাগার পরপরই স্থানীয়দের ৯৯৯ নম্বরে দেয়া সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে নয়তো বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা