May 25, 2026, 12:35 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-রাজশাহী মহাসড়কে ৩ ট্রাকচালককে জরিমানা

পুঠিয়া প্রতিনিধি :-

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকা-রাজশাহী মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনজন চালককে জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) পুঠিয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা প্রতিরোধ এবং ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ করতে এ বিশেষ অভিযান চালানো হয়। বিশেষ করে মহাসড়কে বেপরোয়া গতিতে চলা ড্রাম ট্রাকগুলো সাধারণ যাত্রীদের জন্য বড় ধরনের আতঙ্কের কারণ হয়ে উঠেছে।

অভিযান চলাকালে ড্রাম ট্রাকগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় বেশ কয়েকটি ট্রাকে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট না থাকায় তিনজন চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে তাদের মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পুঠিয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী কোনো যানবাহনকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা