October 27, 2026, 5:03 pm
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

ঢাকায় ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার :-

পবিত্র রমজান মাসে বাজার তদারকিতে যাওয়া জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও মব সৃষ্টির চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির নেতারা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আজ রোববার বেলা ১১টার দিকে নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়া দীর্ঘদিনের সমস্যা। এ সময় নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। বাজার মনিটরিং কেবল প্রশাসনিক কাজ নয়, এটি জনস্বার্থ রক্ষার দায়িত্ব। দায়িত্ব পালনে বাধা দেওয়া নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।

ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন লিখিত বক্তব্যে বলেন, রমজান মাসে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি মনিটরিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর প্রকাশ্যে হুমকি ও মব সৃষ্টির চেষ্টা আইনের শাসনের প্রতি চ্যালেঞ্জ। গত বুধবার রাজধানীর চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় বাজার পরিস্থিতি তদারকিতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল। অভিযানে একটি প্রতিষ্ঠানের অনিয়মের প্রমাণ পেয়ে মেসার্স দেওয়ান ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গত ১০ দিনে ছোলার দাম কেজিতে পাঁচ টাকা বাড়ার বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ক্রয়মূল্য বেশি বলে দাবি করলেও কোনো ক্যাশ মেমো দেখাতে পারেননি।

গোলাম মোস্তফা মামুন বলেন, ‘অভিযোগ আছে মোহাম্মদ আলী ভুট্টো নামের এক ব্যক্তি নিজেকে ব্যবসায়ী সমিতির সভাপতি পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন এবং অন্য ব্যবসায়ীদের ডেকে মব সৃষ্টির চেষ্টা করেন। দোকানপাট বন্ধের ঘোষণাও দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।’

মানববন্ধন থেকে কয়েক দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো জেলায় জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিমূলক অভিযানে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা; অভিযানে বাধা, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া; জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করা, ব্যবসায়ীদের আইন মেনে চলতে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো এবং ঢাকায় সৃষ্ট ঘটনার পুনরাবৃত্তি রোধে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ক্যাব রাজশাহীর উপদেষ্টা লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম, সাংগঠনিক সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম প্রমুখ। মানববন্ধন শেষে দুপুরে জেলা প্রশাসকের কাছে এ–সংক্রান্ত একটি স্মারকলিপি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা