May 24, 2026, 5:56 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ড্রয়িংরুমে মিলল ‘মিনি পেট্রোল পাম্প’

পাবনা প্রতিনিধি :-

পাবনার হেমায়েতপুরের পর এবার সাঁথিয়ায় বসতবাড়ির ড্রয়িংরুমে অবৈধ এক ‘মিনি পেট্রোল পাম্প’-এর সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান চালিয়ে এ পাম্পের সন্ধান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আলাউদ্দিন আলী নিজের বাড়িতে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে বেশি দামে ডিজেল বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ড্রয়িংরুমের ভেতরে অবৈধভাবে স্থাপন করা একটি মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া যায়।

তিনি বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, জব্দকৃত ৩ হাজার লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয়দের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

এর আগে, গত শনিবার (৭ মার্চ) পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজী নামে এক জামায়াত নেতার অবৈধ তেলের পাম্পে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পানির ট্যাংকে বিপুল পরিমাণ তেলের মজুত খুঁজে পায় প্রশাসন। এ ঘটনায় পাম্পের মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা