October 27, 2026, 6:42 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

ডাক্তারের পরিবর্তে রোগীর সেলাই করেন ওয়ার্ডবয়

সিরাজগঞ্জ প্রতিনিধি :-

ডাক্তারের পরিবর্তে রোগীর জখম স্থানে সেলাই করেন আউটসোর্সিংয়ের ওয়ার্ডবয়। এমন অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পাবনা-সিরাজগঞ্জের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল এ অভিযান চালায়।

জানা যায়, ২০২৪ সালের আগস্টের শেষদিকে এক রোগীকে ওয়ার্ডবয় দিয়ে সেলাই করানোর অভিযোগ করে রোগীর পরিবার। তাদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

প্রাথমিক তদন্তে, সংশ্লিষ্ট হিসেবে তৎকালীন মেডিকেল অফিসার ডা. অভিজিৎ রায় (বর্তমানে ঢাকায় প্রশিক্ষণরত), অবসরপ্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুফিয়া সুলতানা ও আউটসোর্সিংয়ে নিয়োজিত ওয়ার্ডবয় আবু তালেবের নাম উঠে এসেছে। অভিযানে দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজ নেন।

দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের (উপ-সহকারী) পরিচালক মমিন উদ্দিন বলেন, ডাক্তারের পরিবর্তে ওয়ার্ডবয় দিয়ে চিকিৎসা করানোর অভিযোগের ভিত্তিতে অভিযান করেছি। অভিযুক্তরা বর্তমানে এই কর্মস্থলে নেই। বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা