May 24, 2026, 8:19 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রায়ালের নামে গাড়ি নিয়ে লাপাত্তার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীতে ট্রায়াল দেওয়ার নামে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে এসএম সফিক মাহমুদ তন্ময় নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, গাড়ি ফেরত চাইতে গেলে গ্যারেজ মালিককে প্রতিনিয়ত দলীয় দাপটে প্রাণনাশসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন তিনি।

আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে মহানগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে ভুক্তভোগী গ্যারেজ মালিক নূর আহমেদ।

অভিযুক্ত তন্ময় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। বর্তমানে কমিটির দফতর সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

ভুক্তভোগী গ্যারেজ মালিক বলেন, ওই গাড়িটি আমি মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমানের কাছ থেকে কিনেছিলাম। এ সংক্রান্ত চুক্তিনামা এবং বিআরটিএর সমস্ত কাগজপত্রসহ প্রয়োজনীয় প্রমাণাদিও আছে। তবুও এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ মামলা নেয়নি। তাই আদালতে মামলা করেছি। এসব বিষয় মহানগর বিএনপি এবং যুবদলের শীর্ষ নেতাদের জানিয়েও প্রতিকার পাননি বলে জানান নূর আহমেদ।

নূর আহমেদ অভিযোগ করেন, এর আগেও যুবদল নেতা তন্ময় মহানগরীর চণ্ডিপুর এলাকার এক আওয়ামী লীগ সমর্থকের গাড়ি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় তন্ময়ের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্যারেজ মালিক নূর আহমেদের ভাই মোহাম্মদ আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় দেড় মাস আগে (গত ১৮ নভেম্বর) নূর আহমেদের গ্যারেজে গাড়ি কেনার জন্য যান যুবদল নেতা তন্ময়। ওই সময় একটি জিপ (ঢাকা মেট্রো গ-০২-০৮৭০) ছয় লাখ টাকায় তার সঙ্গে দফারফা হয়। তন্ময় গাড়িটি ট্রায়াল দেবার কথা বলে নিয়ে যান। কিন্তু আর ফিরে আসেননি তিনি। প্রায় ঘণ্টা দেড়েক পর নূর আহমেদ ফোন দিলেও ধরেনি তন্ময়।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী আরও বলেন, কয়েকদিন চেষ্টার পর তন্ময়কে ফোন দেওয়া হলে তিনি নূর আহমেদকে বলেন, আমি যুবদলের নেতা। যা পারিস, তা করে দেখা। তুই থানাতে গেলেও আমার নামে মামলা নেবে না। বেশি বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলব। এরপরেও তিনি বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া অব্যাহত রেখেছেন।

এদিকে, অভিযোগের বিষয়ে যুবদল নেতা তন্ময়কে কয়েক দফা ফোন দেওয়া হলেও তিনি ধরেনি। তবে কয়েকদিন আগে এ বিষয়ে ফোন দেওয়া হলে তিনি বলেছিলেন, আহমেদ আমার নামে বদনাম ছড়াচ্ছে। আমি তার বিরুদ্ধে অবশ্যই মামলা দায়ের করব।

এ বিষয়ে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি বলেন, তন্ময়ের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জেনেছি। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য অতিদ্রুত বিষয়টি কেন্দ্রীয় যুবদলকে লিখিতভাবে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা