May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালুকা ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শনে দুর্গাপুর থানা পুলিশ

দূর্গাপুর প্রতিনিধি :-
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালুকা ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শনে দুর্গাপুর থানা পুলিশ ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর থানার ঝালুকা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছে দুর্গাপুর থানা পুলিশ।

শনিবার(২৪ জানুয়ারি) সকালে উপজেলার ঝালুকা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করে পুলিশের একটি টিম।

জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর ও সচেষ্ট রয়েছে বলে জানায় থানা পুলিশ ।

থানা পুলিশ সূত্রে আরো জানা গেছে, নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকাগুলোতে নিয়মিত টহলসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুর্গাপুর থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোটাররা যেন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে পুলিশি তৎপরতা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জনবান্ধব বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে।

তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা