May 24, 2026, 7:59 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই অভ্যুত্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা ৮ জনের পরিচয় শনাক্ত

ডেস্ক নিউজ :-
জুলাই অভ্যুত্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা ৮ জনের পরিচয় শনাক্ত।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়ার পর রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৮ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘রায়েরবাজার কবরস্থানে অনেককে একত্রে সমাহিত করা হয়েছিল। সেখান থেকে উত্তোলিত মরদেহের মধ্যে আটজনকে সফলভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের পরিবারকেও ইতোমধ্যেই বিষয়টি জানানো হয়েছে।’

শহীদদের পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সম্পন্ন করা হচ্ছে। শফিকুল আলম জানান, বসনিয়া যুদ্ধের সময় সেব্রেনিৎসায় নিহত ১০ হাজার মানুষের পরিচয় শনাক্ত করার জন্য যেসব আন্তর্জাতিক বিশেষজ্ঞ কাজ করেছিলেন, তাদের দিকনির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সংশ্লিষ্টরা প্রশিক্ষণ পেয়েছেন। ডিএনএ স্যাম্পলের মাধ্যমে নিখুঁতভাবে পরিচয় শনাক্ত করতে দেশীয় বিশেষজ্ঞদেরও দক্ষ করা হয়েছে।

প্রেসসচিব আরও বলেন, ‘সেব্রেনিৎসার ঘটনার মতোই অত্যন্ত সূক্ষ্ম ও বিস্তারিতভাবে মরদেহ শনাক্তের কাজ বাংলাদেশে করা হচ্ছে। এটি সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য হলেও সরকার প্রতিটি শহীদের পরিচয় নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছেন। অনেকের পরিচয় না জানা থাকায় তাদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর কবর থেকে মরদেহ উত্তোলন ও ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয় শহীদদের পরিচয় নিশ্চিত করার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা