May 24, 2026, 6:56 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ক্ষমতায় এলে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে: ডা. শফিকুর রহমান

নাটোর প্রতিনিধি :-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে জনগণের ভোটে আল্লাহ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিলে সকলের জন্য ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। সাধারণ নাগরিক বা উচ্চপদস্থ কর্মকর্তা, কেউ দুর্নীতি করলে তাকে বিচারের আওতায় আনা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় এলে মদিনার আদলে দেশ গড়ে তোলা হবে, যেখানে নারীরা নিরাপদ থাকবে, যুবকরা সুশিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম হবে এবং প্রতিটি শিশুর ও ৬৫ বছরের ঊর্ধ্বের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, দূর্নীতি ও লুটপাট বন্ধ থাকলে দেশের উন্নয়ন রকেটের গতিতে এগোবে।

বৃহস্পতিবার বিকেলে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা ১১দলীয় জোট আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম সভাপতিত্ব করেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সাদেকুর রহমান সঞ্চালনা করেন।

ডা. শফিকুর রহমান সভায় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে উপস্থিত জনতার সামনে জামায়াতের আসন্ন প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তিনি জনগণকে নির্বাচন পর্যন্ত আল্লাহর প্রতি অবিচল আস্থা রেখে সত্যের পথে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা