May 24, 2026, 10:30 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতের সংবাদ সম্মেলনে নেই চরমোনাই, কাল জানাবেন অবস্থান

ডেস্ক নিউজ :-

নির্বাচনী সমঝোতা নিয়ে দলীয় অবস্থান কী হবে তা আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলনে জানাবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে বৈঠকের পর দলটির পক্ষ থেকে এ বার্তা জানানো হয়।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপিসহ ১১ দলের নির্বাচনী ঐক্যের একক প্রার্থী ঘোষণায় বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ডাকা হয়।

আমন্ত্রণ জানানো হলেও এতে যোগ দেননি ইসলামী আন্দোলনের নেতারা। সংবাদ সম্মেলনের আগে জামায়াত কার্যালয়ে বৈঠকে জামায়াতের ১৭৬, এনসিপির ২৭, বাংলাদেশ খেলাফত মজলিসের ১৬ জনসহ ২৪১ প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।

আসন বণ্টন নিয়ে জামায়াত এবং ইসলামী আন্দোলনের মতবিরোধ চলছে সপ্তাহ তিনেক ধরে। ইসলাম আন্দোলনকে সর্বোচ্চ ৪৫টি আসন ছাড়তে রাজি হয়েছে জামায়াত। তবে চরমোনাইয়ের পীর অন্তত ৬৫টি আসন চান। এ নিয়ে বিরোধের কারণে গতকাল বুধবার জামায়াত সংবাদ সম্মেলন ডেকেও তা স্থগিত করে। একই দিনে ইসলামী আন্দোলন আভাস দিয়েছিল ১১ দলের কয়েকটি শরিক দলকে নিয়ে পৃথক জোট গঠন করতে পারে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা